জিম্বাবুয়ের বিপক্ষেও রানে ফিরতে পারছেন না মুশফিকুর রহিম। ক্যারিয়ারের গোধূলিতে থাকা এই ক্রিকেট তারকা সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৮ বলে মাত্র ৪ রান করে আউট হয়েছেন। সেটাও আবার খুবই দৃষ্টিকটুভাবে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
ওয়েলিংটন মাসাকাদজার বলটি ছিল সাদামাটা। মুশফিক চাইলেই সেটাকে সীমানাছাড়া করতে পারতেন। কিন্তু এমন সাধারণ বলেই উদ্ভট শট খেলে মিডউইকেটে ক্যাচ তুলে দেন অভিজ্ঞ এই ব্যাটার। একমাত্র মুমিনুল ছাড়া কেউ ফিফটি পাননি। প্রথম দিনে মাত্র ৬০ ওভার ব্যাট করে বাংলাদেশ ১৯১ রানে অল-আউট হয়।
সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা মোহাম্মদ সালাউদ্দিনকে প্রশ্ন করা হয়- মুশফিককে বিশ্রাম দেওয়া দরকার কিনা? জবাবে এই কোচ বলেন, ‘আমাকে এই প্রশ্ন করে লাভ নেই। আমি টিমের পার্ট। তবে আমিই সব না। সব ডিসিশন আমি নেই না।’
উল্লেখ্য, বাংলাদেশ দুইশর নিচে অল-আউট হলেও দিনের বাকি সময় হেসেখেলে ব্যাটিং করেছে জিম্বাবুয়ে। দিন শেষে তারা তুলেছে বিনা উইকেটে ৬৭ রান। ব্রায়ান বেনেট ৩৭ বলে ৪০ আর বেন কারেন ১৭ রানে অপরাজিত আছেন। স্বাগতিকদের চেয়ে তারা ১২৪ রান পিছিয়ে আছে।
বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে জ্যোতি-শারমিন
বাংলাদেশকে গুঁড়িয়ে হেসেখেলে ব্যাটিং করল জিম্বাবুয়ে
জিম্বাবুয়েকে ‘অস্ট্রেলিয়া’ ভেবে প্রথম দিনেই অল-আউট বাংলাদেশ