১৮ বছরের গৌরবময় পথচলা উদযাপন করল ঢাকা রিজেন্সি

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৪ পিএম

১৮ বছর পূর্তিতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আনন্দঘন পরিবেশে তার নিজস্ব প্রাঙ্গণে কেক কেটে এই দিনটি উদযাপন করে। এ বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড  রিসোর্টের নির্বাহী পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট ইন চার্জ )শাহিদ হামিদ এফআইএইচ, এক্সকম সদস্যবৃন্দ,  ডিপার্টমেন্ট হেড ও ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ ।  

২০০৭ সালের ১৪ই এপ্রিলে শুরুর পর থেকে আজকের ঢাকা রিজেন্সি তার আতিথেয়তায় সবসময় উষ্ণতা, আভিজাত্য ও নতুনত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। আজ এই হোটেলটি হাজারো অতিথির সুন্দর সব স্মৃতি এবং আনন্দের অংশ, ব্যবসায়িক ঠিকানা । আতিথেয়তা ও পেশাদারিত্ব এর মাধ্যমে প্রতিষ্ঠানটি এই দীর্ঘ পথচলায় তৈরি করেছে এক অনন্য ইতিহাস। ঢাকা রিজেন্সি বিশ্বাস করে এই পথচলা মাত্র শুরু, সামনে আরও অনেক সাফল্যের গল্প অপেক্ষা করছে।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত