হাসপাতালে ব্যারিস্টার রাজ্জাক

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১২:১০ পিএম

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সুপ্রিম কোর্টের এডভোকেট মোহাম্মদ শিশির মনির আজ এ তথ্য জানান। তিনি ব্যারিস্টার রাজ্জাকের সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন।

গত বছরের ২৬ ডিসেম্বর ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন এই জ্যেষ্ঠ আইনজীবী। এরপর সুপ্রিম কোর্টে আইন পেশায় আবারো কাজ শুরু করেন। গত ৬ জানুয়ারি জুনিয়র আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তাকে সংবর্ধনা দেন।

সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ২০১৩ সালের ১৮ ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত