চা পান শেষেই জোড়া শিকার মিরাজের

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৩:৩২ পিএম

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশকে এরই মধ্যে টপকে গেছে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট ও শন উইলিয়ামসের পর জিম্বাবুয়ের লিড বাড়াতে উইকেটকিপার ব্যাটসম্যান নেয়াশা মায়াভোর ব্যাটেই ভরসা করছিল সফরকারীরা। চা বিরতির পর তৃতীয় ওভারেই সেই মায়াভোকে সাজঘরে ফেরান মিরাজ।

উইকেট তুলে নেওয়ার ধারা বজায় রেখে পরের ওভারে এসে ওয়েলিংটন মাসাকাদজাকেও নিজের শিকারে পরিণত করেন এ তারকা অলরাউন্ডার। তাতে ২২৩ রানে ৮ উইকেট হারিয়ে বসেছে জিম্বাবুয়ে। এ অবস্থায় তাদের লিড দাঁড়িয়েছে ৩২ রানের। 

৫৪ বলের ইনিংসে ৫ চারে ৩৫ রান করেন মায়াভো। মাসাকাদজার ব্যাট থেকে মাত্র ৬ রান আসলেও ক্রিজে ছিলেন ৪২ বল। নাহিদ রানার মতোই এই ইনিংসে ৩ উইকেট শিকার করে ফেললেন মিরাজ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত