দৈনিক ৫ লিটার দুধ পান নিয়ে যা বললেন ধোনি

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ পিএম

ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই বয়সেও খেলে যাচ্ছেন আইপিএল। গ্লাভস হাতে এখনো চোখের পলকে স্টাম্পিং করছেন, ব্যাট হাতে তুলছেন ঝড়। ধোনিকে নিয়ে একটা গুজব হলো, তিনি নাকি দৈনিক ৫ লিটার করে দুধ পান করেন! এবার এই গুজব নিয়ে মুখ খুললেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

৪৩ বছর বয়সী ধোনি চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ধোনিকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে চেন্নাই সুপার কিংস। একটি প্রচারণামূলক অনুষ্ঠানের সেই ভিডিওতে ধোনিকে উপস্থাপক প্রশ্ন করেন দেখা যায়, তাকে নিয়ে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কোনটি? কোনো দ্বিধা না করেই ধোনি হাসতে হাসতে বলেন, ‘আমি নাকি দিনে ৫ লিটার দুধ পান করি!’

ধোনির জবাব শুনে অনুষ্ঠানে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন। সঙ্গে সঙ্গে হাসিতে ফেটে পড়ে অনুষ্ঠানে থাকা সবাই। উপস্থাপক জানতে চান, ‘তাহলে আপনি এটা করেন না?’ ধোনি মাথা নাড়িয়ে না-সূচক উত্তর দেন। এরপর বলেন, ‘আমি দুধ পান করতাম। সম্ভবত, সারা দিনে এক লিটার। কিন্তু চার লিটার-এটা যে কারো জন্যই বেশি হয়ে যায়।’ পরের প্রশ্নটিও ছিল মজার- ধোনি নাকি ওয়াশিং মেশিনে লাচ্ছি তৈরি করেন? এর জবাবে ধোনি বলেন, ‘আমি লাচ্ছি পান করি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত