সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে মঙ্গলবার (২২ এপ্রিল) এসইইউ’র কনফারেন্স হলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইসিএমএবি’র সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ এবং সহ-সভাপতি মো. কাওসার আলম এফসিএমএ। সাউথইস্ট ইউনিভার্সির পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিএবিএ স্নাতকদের জন্য ওয়েভার সুবিধা, সফট স্কিল উন্নয়ন এবং যৌথ গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। এটি উভয় প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও পেশাগত সহযোগিতা জোরদার করবে।
