বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকার ও প্রশাসনের দুর্বলতা ও সিদ্ধান্তহীনতায় ফ্যাসিস্ট ও খুনি হাসিনা ও আওয়ামী লীগের দোসররা আস্ফালন করার সুযোগ পাচ্ছে। নির্বাচন ও বিচার প্রক্রিয়া যত বিলম্বিত হবে, গণহত্যাকারী গণশত্রু আওয়ামী লীগ ততই সুযোগ পাবে।
আজ বৃহস্পতিবার বিকেলে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন বিএনপির কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সোহাগীপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশ গণসমাবেশে পরিণত হয়।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে পরিকল্পিতভাবে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে। আওয়ামি লীগ নিষিদ্ধ হবে কী হবে না, এই বিতর্কে পতিত ফ্যাসিস্ট সুযোগ নিচ্ছে। আওয়ামী লীগ প্রশ্নে সিদ্ধান্ত ক্রিস্টাল ক্লিয়ার। আওয়ামী রাজনীতির চ্যাপ্টার ক্লোজড। গণহত্যাকারী, জনগণের ওপর নির্যাতন-নিপীড়নকারী ফ্যাসিস্ট চক্র রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করলে শাহীদ পরিবারের সদস্য ও আহত এবং জনসাধারণ তাদের বরদাশত করবে না।
কর্মীসমাবেশে এমরান সালেহ প্রিন্স দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা টালবাহানা, ষড়যন্ত্র চলছে। তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণকে ভোটার অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
তিনি তারেক রহমান ঘোষিত জনকল্যাণে আগামী বিএনপি সরকারের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন ও সাম্য, মানবিক রাষ্ট্র গঠন এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারভাতা, কর্মসংস্থান, বিনামূল্যে চিকিৎসা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য, জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, শ্রমিকের ন্যায্যমজুরি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার প্রদান, উপজাতিদের কল্যাণে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে।
সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, যুগ্ম আহ্বায়ক, আবুল হাসিম, সাবেক চেয়ারম্যান গাজিউর রহমান, চেয়ারম্যান হুমায়ূন কবীর, বিএনপি নেতা আবদুল খালেক, জুয়েল খান, সাহাবউদ্দিন সরকার, সাহাবউদ্দিন মেম্বার প্রমুখ।
বাংলাদেশ পুনর্গঠনে ড. ইউনূসকে সহায়তার আশ্বাস কাতারের
মানুষের ভোটের অধিকার বাধাগ্রস্ত হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে