‘প্রবাসীদের বাংলাদেশের উন্নয়নে অংশীদারিত্ব নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে’

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৯:১১ পিএম

প্রবাসীদের বাংলাদেশের উন্নয়নে অংশীদারিত্ব নিশ্চিত করে মর্যাদা সম্পন্ন অবস্থায় নিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন পবিত্র ওমরা পালন করতে আশা মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মক্কায় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কমিউনিটি এবং সাংবাদ সাথে মদ বিনিময় কালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত মেধাবী প্রবাসীদের বাংলাদেশের উন্নয়নে কাজ করার জন্য নিয়োগ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। উদাহরণ স্বরূপ তিনি বলেন বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডার) পরিচালক,বিভিন্ন দেশে রাষ্ট্রদূত, সরকারের উচ্চপর্যায় সহ বিভিন্ন সেক্টরে মেধাবী প্রবাসীদের অন্তর্ভুক্তি করেছেন এতে করে সরকারে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। 

তিনি বলেন, ‘প্রবাসীরা যাতে ভোট দিতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে,সরকার পরিচালনা, প্রবাসীদের ন্যায হিস্যা প্রতিষ্ঠিত হয় এইজন্য কাজ করছি। প্রবাসীদের প্রেরিত অর্থেই বাংলাদেশ অর্থনীতি সমৃদ্ধ হয়ে শক্ত ভিত্তির উপর দাড়িয়েছে প্রবাসীদের রেমিট্যান্সের কারণে, এই প্রবাসীরা যাদের মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত মুদ্রা বাংলাদেশে প্রেরণ করছেন তাদের প্রতি যাতে যথাযত সম্মান করা হয়, প্রবাসীদের প্রতিনিধি যাতে সরকার ব্যবস্থাপনায় থাকে।’

তিনি আরও বলেন, ‘আমিও একজন প্রবাসী আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার প্রবাসীদেরকে যথাযথ মূল্যয়ান করবে, তাদের অভিজ্ঞতা কাজে লাগাবে, তাদের জ্ঞান রয়েছে, যে অবস্থান রয়েছে সে সমস্ত দেশে সেগুলোকে কাজে লাগাবে এবং প্রবাসীদেরকে যথাযথ মূল্যায়ন , ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’ 

মতবিনিময় সভায় মধ্যে উপস্থিত ছিলেন মক্কা বাংলাদেশ কমিউনিটি নেতা এম জহির, মো. শাহাবুদ্দিন, কামাল খান, আমিন তালুকদার, বেলাল উদ্দিন, সাংবাদিক নেতা এম ওয়াই আলাউদ্দিন, সাজিদুল ইসলাম, সেলিম আহমেদ বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রবাসী নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত