সহপাঠীদের সঙ্গে পুকুরে নেমে দুই স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৪৫ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে তাজরিন (১৩) ও জান্নাতুন (১০) নামে দুই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার  (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কিসমত ভৈষা গ্রামে  ঘটনা ঘটেছে।

নিহত তাজরিন উপজেলার কিসমত ভৈষা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে ও বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং জান্নাতুন একই গ্রামের জাহিরুল ইসলামের মেয়ে । সে কিসমত ভৈষা সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। 

পরিবার ও স্থানীয় সূত্রে জান যায়, শনিবার দুপুরে ৮ সহপাঠীর সাথে বাড়ির পাশে খলিলের পুকুরে গোসল করতে যায়। এ সময় জান্নাতুন ও তাজরিন পানিতে তলিয়ে যায়। পরে তাদের মৃতদেহ ওই পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল।

এ ঘটনায় এলাকায় চারদিকে শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত