৪২ বছরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব, বর্ণাঢ‍্য কর্মসূচিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১০:১২ পিএম

নানা কর্মসূচির মধ‍্য দিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩০ এপ্রিল) বেলা ১২ টার দিকে প্রেসক্লাব কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। এ সময় শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। 

পরে প্রেসক্লাব মিলনায়তনে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত মধ‍্য দিয়ে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠার ইতিহাস, প্রয়াত সাংবাদিকদের স্মরণে স্মৃতিচারণ ও জনকল্যাণে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের আত্মার শান্তি  ও অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এরপর প্রেসক্লাবের সদস্যদের নিয়ে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৩ বছরে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা হয়। দুপুরে মধ্যাহ্নভোজ ও সন্ধ্যায়  সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় সদস্যরা আলোচনায় অংশ নেন। আলোচনা সভায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন এবং তরুণ সাংবাদিকদের আগামীর পথনির্দেশনা তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত