হ্যাটট্রিকসহ পাঁচ বলে চার উইকেট নিলেন চাহাল

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১০:১৬ পিএম

এবারের আইপিএল শেষ হয়ে গিয়েছে অর্ধেকের বেশি। তবুও কোনো হ্যাটট্রিকের দেখা পাওয়া যাচ্ছিল না। সে অপেক্ষার অবসান ঘটালেন যুজবেন্দ্র চাহাল। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক তুলে নিয়েছেন পাঞ্জাবের এ রিস্ট স্পিনার।

ঘটনা চেন্নাই ইনিংসের ১৯তম ওভারে। ক্রিজে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম বলটি ওয়াইড করার পর চাহালকে ছক্কা হাঁকান ধোনি। দ্বিতীয় বলে ফের উড়িয়ে মারতে গিয়ে লং অফে ক্যাচ হন তিনি। তৃতীয় বলে দিপক হুডা নেন দুই রান। পরের তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন চাহাল।

একে একে তার শিকার বনেন দিপক হুডা, আনশুল কামবোজ ও নুর আহমেদ। ইনিংসে ৩ ওভার বল করে ৩২ রানে ৪ উইকেট শিকার করেন চাহাল। আইপিএলে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। ২০২২ আইপিএলে রাজস্থানে খেলার সময় কলকাতার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন চাহাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত