ঢাকায় আজ দিনের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে, আর তাপমাত্রা বাড়তে পারে সামান্য—এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা। এই সময় আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।
তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিনের বেলায় তা হালকা বৃদ্ধি পেতে পারে।
এ সময় ঢাকায় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশের পূর্বাভাসেও কিছুটা বৃষ্টি ও বজ্রঝড়ের ইঙ্গিত মিলেছে। রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এ অবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
ঢাকা থেকে পুরোনো যানবাহন অপসারণ করবে বিআরটিএ