৯ বছর পর তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন, সভাপতি লিটন-সম্পাদক সারোয়ার

আপডেট : ০২ মে ২০২৫, ০৫:২৮ পিএম

দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সারোয়ার হোসেন লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতা সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থীর মধ্যে সারোয়ার আলম ১৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার তাড়াইল-সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসা প্রাঙ্গণে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়। এর আগে সর্বশেষ ২০১৬ সালের ৪ অক্টোবর সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

তাড়াইল উপজেলা বিএনপির আহ্বায়ক সাঈদুজ্জামান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল।

সম্মেলন উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ।

এ ছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, অ্যাডভোকেট জালাল মো. গাউস, আজিজুল ইসলাম দুলাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদ ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত