জেদ্দায় মে দিবসে শ্রমিক দলের আলোচনা সভা

আপডেট : ০৩ মে ২০২৫, ০৬:৪২ পিএম

প্রবাসী শ্রমিকরা যাতে প্রতারিত না হয়। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর পূর্বেই শ্রমিকদের ন্যায্যতা ভিত্তিক বেতন, ভাতা নিশ্চয়তা প্রদানে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব।

বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সৌদি আরব কেন্দ্রীয় শ্রমিক দলের উদোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য বাংলাদেশিদের পাঠানোর পাশাপাশি শ্রমিকের যে ন্যায্যতা তৈরি করে গিয়েছেন তাহা বাস্তবায়নে ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি । 

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে প্রথম বাংলাদেশি পাঠানোর মাধ্যমে দেশটিতে শ্রমবাজার উন্মুক্ত করেছিলেন। প্রবাসীরা বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়ে মাতৃভূমিকে সমৃদ্ধ করতে। রাত দিন কঠোর পরিশ্রম করে বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠান কারণ বাংলাদেশি অর্থনীতি সচল থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে। কিন্তু এখানে অনেক ক্ষেত্রে প্রবাসী শ্রমিকরা প্রতারিত হন, প্রবাসীরা সংশ্লিষ্ট দেশের প্রতি শ্রদ্ধাশীল, তারা কোন আন্দোলন করতে পারে না। তবে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং কনসুলেট এসব অধিকার বঞ্চিত প্রবাসী শ্রমিকদের প্রতি সচেষ্ট থাকলে কেউ প্রতারণা করতে পারবে না। আমরা চাই দেশে এবং প্রবাসে প্রবাসীদের ন্যায্য মূল্যায়ন হোক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব কেন্দ্রীয় যুব দলের সভাপতি ও সৌদি আরবে বাংলাদেশি ইনভেস্টর আব্দুল মান্নান, জিয়া পরিষদের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন।সৌদি আরব বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন, মঈন চৌধুরী, সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ। 

এছাড়া সৌদি আরব কেন্দ্রীয় সভাপতি রফিকুল হক চৌধুরী সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহ মোস্তাক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত