বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের বলেন, প্রথমেই কথা হয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্য এবং তার দেশে ফেরার বিষয় নিয়ে। জাপানের রাষ্ট্রদূত রাজনীতিতে খালেদা জিয়ার অবদানের প্রশংসা করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও জাপান দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। আমরা চাই সেই সম্পর্ক আরও মজবুত হোক। নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেছেন- একটি নির্বাচিত সরকার থাকলে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত হবে। বিএনপি সবসময় জাপানের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও সেই সম্পর্ককে কাজে লাগানোর সুযোগ রয়েছে।
এর আগে সকালে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিনের সঙ্গে বৈঠকে করে বিএনপি।
কুয়েটে কাটেনি অচলাবস্থা, হতাশ শিক্ষার্থীরা