শরীর ও মনের সুস্থতার জন্য নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। নগর জীবনের কোলাহল ও ব্যস্ততার মাঝে মুক্ত বাতাসে খোলা স্থানে শরীর ও মনকে সুস্থ রাখার অন্যতম মাধ্যম একটি আধুনিক জিম।
চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র চটেশ্বরী রোডে অবস্থিত এপিক অঙ্গনে শনিবার (৩ মে) উদ্বোধন হয়েছে ‘ফিটনেস সাগা’। চট্টগ্রামের অন্যতম বৃহৎ এই জিমে রয়েছে তাইওয়ান ও আমেরিকার বিখ্যাত ব্র্যান্ড ইম্পালস এবং রিয়েল লিডারের প্রস্তুতকৃত আধুনিক জিম ইকুইপমেন্ট। মেম্বারদের জন্য রয়েছে ১০০টিরও বেশি ব্যক্তিগত লকার, স্টিম বাথ, ইয়োগা, জুম্বাসহ বিভিন্ন আধুনিক সুবিধা।
জিমের সাথেই রয়েছে সুদৃশ্য ও মনোরম জুস বার ‘সাগা ব্লেন্ডার’, যেখানে মেম্বারদের পাশাপাশি যে কেউ উপভোগ করতে পারেন সুস্বাদু ও তাজা ফলের জুস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এপিক প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী এস. এম. লোকমান কবির, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান এবং পরিচালক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।
