দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উম্মে হাবিবা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (৪ মে) রাত ৮টার দিকে উপজেলার ডুগডুগিহাট শালগ্রামে একটি হাঁসের খামারের পাশে শিশুটির মরদেহ পাওয়া যায়।
উম্মে হাবিবা ওই গ্রামের হাবিজুল ইসলাম ও আনোয়ারা বেগম দম্পতির মেয়ে। সে শালগ্রামের পুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশুটির বাবা হাবিজুল ইসলাম বলেন, বাড়ির পাশে মাহফুজা রহমানের হাঁসের খামার। শিয়ালের উৎপাতের কারণে খামারের চারপাশে তারের সঙ্গে বিদ্যুৎ এর সংযোগ দিয়ে রাখতেন। রবিবার বিকাল ৫ টার দিকে ঝড়-বাতাস হয়। সে সময় আমার মেয়েসহ ওর বয়সী আরও তিনজন মিলে খামারের পাশে আমগাছের আম কুড়াতে যায়। সঙ্গে থাকা তিনজন শিশু আম কুড়ানো শেষে বাড়ি ফিরলেও উম্মে হাবিবাকে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। পরে অনেক খুঁজাখুঁজির পর আমার ভাইয়ের স্ত্রী লাকী বেগম খামারের পাশে
আমার মেয়ের পড়ে থাকা নিথর দেখতে পায়।
শিশুটির চাচী লাকী বেগম জানান, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পরও যখন হাবিবা বাড়িতে ফিরছিলো না। তখন আমরা সবাই মেয়েকে খুঁজাখুঁজি করতে থাকি। রাত ৮ টার দিকে মাহাফুজা রহমানের হাঁসের খামারে দেওয়া বিদ্যুৎ এর তারের সাথে জড়িয়ে ভাতিজিকে পড়ে থাকতে দেখতে পাই। পরে আমার চিৎকারে পরিবারের লোকজন এসে হাবিবাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুলাইয়ে প্রকৃত শহীদের সংখ্যা কত?
উর্দু ভাষায় পাকিস্তানে ‘জংলি’