টংগীবাড়ি উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির নতুন কমিটি নির্বাচিত

আপডেট : ০৫ মে ২০২৫, ১১:৫৬ পিএম

মুন্সীগঞ্জ-বিক্রমপুরের টংগীবাড়ি উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৫ মে) সকাল ১১টায় রাজধানীর কর্মসংস্থান ব্যাংকের ঢাকা কার্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমানকে সভাপতি এবং সাবেক অতিরিক্ত সচিব আবুবকর সিদ্দিক মোল্লাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, মুন্সিগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সমিতির উপদেষ্টা জামাল হোসেনসহ টংগীবাড়ি উপজেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় জানানো হয়, উপজেলার উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি –নাসির উদ্দীন (অতিরিক্ত সচিব) ও বাবুল সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক - মো. এমদাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক - আকতার হোসেন মোল্লা, কোষাধ্যক্ষ-আব্দুল হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক - মো. মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক - শাখাওয়াত হোসেন আসিক, আইন বিষয়ক সম্পাদক - শহীদুল ইসলাম ঢালী, মহিলা বিষয়ক সম্পাদিকা -পাপিয়া ইসলাম, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -  শাহ আলম পাইক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক - আমিনুল ইসলাম লিখন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক - সুজন মোল্লা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক - ইঞ্জিনিয়ার শরীফ, দপ্তর সম্পাদক -মো. শামসুদ্দিন সুমন, সহ-আইন বিষয়ক সম্পাদক - আসাদুজ্জামান ইকো, সহ-শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক - মো. আজিজুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক - মো. মনির হোসেন, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মারুফ ইসলাম সেন্টু, সহ-দপ্তর সম্পাদক - মো. সোহেল, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা -শারমিন ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত