ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক

আপডেট : ০৭ মে ২০২৫, ০৯:৪৪ পিএম

পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে বলে জানিয়েছে তুরস্ক। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, তুরস্ক পাকিস্তান ও ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। দেশটি এর ওপর নজর রাখছে। 

হাকান ফিদান উল্লেখ করেন, ‘আমরা বেসামরিক ব্যক্তি ও স্থাপনার ওপর যেকোনো উসকানিমূলক পদক্ষেপ ও হামলার নিন্দা জানাচ্ছি। আশা করি উত্তেজনা কমাতে দ্রুতই পদক্ষেপ নেয়া হবে।’

পহেলগামে হামলার ঘটনার তদন্তের জন্য পাকিস্তান যে দাবি জানিয়েছে তুরস্ক সেটি সমর্থন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত