অতিরিক্ত আইজিসহ ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তা বদলি

আপডেট : ০৮ মে ২০২৫, ০৭:৪৯ এএম

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি, ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়েছে।

একটি প্রজ্ঞাপনে ছয়জন ও আরেকটি প্রজ্ঞাপনে নয়জনকে বদলি করা হয়। প্রথম প্রজ্ঞাপন যাদের বদলি করা হয়েছেÑ ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে পুলিশ টেলিকমে অতিরিক্ত ডিআইজি চলতি (দায়িত্বে), শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) সিআইডি, সিআইডির ডিআইজি গাজী জসীম উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব), পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি মো. তাওফিক মাহবুব চৌধুরীকে বাংলাদেশ পুলিশ একাডেমিÑ সারদার প্রিন্সিপাল, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে ঢাকার এসপিবিএন এর ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত