গাইবান্ধায় জেলা বিএনপির কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ফারুক আহমেদ প্রিন্স নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে জেলা শহরের গোডাউন রোড নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক আহমেদ প্রিন্স গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও গাইবান্ধা জেলা জজ কোর্টের সাবেক পিপি।
বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার। তিনি বলেন, জেলা বিএনপি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে।
