আজাদ প্রোডাক্টসের উদ্যোগে

৩৫ মা পাচ্ছেন রত্নগর্ভা সম্মাননা

আপডেট : ১০ মে ২০২৫, ০৬:০৮ পিএম

বিশ্বের মতো বাংলাদেশেও আগামীকাল রবিবার পালিত হবে বিশ্ব মা দিবস। এ উপলক্ষে আজাদ প্রোডাক্টসের উদ্যোগে প্রতি বছরের মতো এবার ৩৫ জন মাকে ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০২৩-২৪’ দেওয়া হবে।

রবিবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড আয়োজন করা হবে। আজ শনিবার সকালে আজাদ সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান আজাদ প্রোডাক্টসের ব্যবস্থপনা পরিচালক আবুল কালাম আজাদ।

আবুল কালাম আজাদ জানান, আগামীকাল আমাদের ২১তম বর্ষবরণ। ২০০৩ সাল থেকে এই অনুষ্ঠানটি করে আসছি। যতই দিন যাচ্ছে অনুষ্ঠানটির জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা তত বৃদ্ধি পাচ্ছে। সৃষ্টি সুখের উল্লাসে মায়েদের আনন্দ করার দিন হলো মা দিবস। এবার রত্নগর্ভা মা অ্যাওয়ার্ডে ৩৫ মায়ের মধ্যে সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ১০ জন রত্নগর্ভা মাকে সম্মাননা দেওয়া হবে। এ ছাড়া মাই ড্যাড ওয়ান্ডারফুল সম্মাননা পাবেন কথাসাহিত্যিক, নাট্যকার ও প্রবীন সম্পাদক ও  সাংবাদিক আরেফিন বাদল।

তিনি আরও জানান, বহু মানুষের ভালোবাসায় গড়ে উঠা সাফল্যের প্রতিষ্ঠান আজাদ প্রোডাক্টস। তবে এই সাফল্যে দেখে যেতে পারেননি আমার মা। তাই মায়ের প্রতি ভালোবাসার ও দেশের সার্বিক শিক্ষা প্রসারের নেপথ্য শক্তি মায়েদের আরো সচেতন করার মানসে আমাদের এই আয়োজন ‘আজাদ প্রোডাক্টস অ্যাওয়ার্ড রত্নগর্ভা মা’। অনেক সময়ই আমাকে অনেক সন্তানেরা বিনয়ীভাবে অনুরোধ করে তাদের মা যেনো রত্নগর্ভা মা হিসেবে মনোনয়ন পায়। বাস্তবে অনেক মায়েদের সমৃদ্ধ বায়োডাটা আমাদের সংরক্ষিত আছে। যেখান থেকে ২৫ জন মাকে নির্বাচিত করা কষ্টকর- সধ্য বটে। আবার অনেক ২ সন্তানের মা আছেন তাদের সন্তানেরা দেশে-বিদেশে আলোকিত-বিকশিত এজন্য আমরা বিষেশ অ্যাওয়ার্ড এর প্রর্বতন করি।

আজাদ প্রোডাক্টসের ব্যবস্থপনা পরিচালক জানান, একটি অপ্রিয় কথা না বললেই নয়, অনেক রত্নগর্ভা মায়ের অভিযোগ সন্তানরা ঠিকমতো তাদের চিকিৎসা, আহার, বাসস্থান এর প্রতি যত্ন না নিয়ে তাদের বৃদ্ধাশ্রমে পাঠানো জন্যে চাপ প্রয়োগ করেন। এই অপ্রিয় কাজটা আপনারা করবেন না। তাহলে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি প্রকাশ করে দেব।

সর্বশেষ সর্বাধিক পঠিত