বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। দেশের জনগণ, সরকার ও রাজনীতিতে দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, আয়নাঘরের প্রতিষ্ঠাতা অপশক্তির আর পুনর্বাসন চায় না এই দেশের মানুষ।
তিনি বলেন, কিছু কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইনগত ও রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে এই সরকারের কাছে বিএনপি তাদের মতামত তুলে ধরেছে। পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিএনপি জনগণের দাবির সঙ্গে একমত।
তারেক রহমান বলেন, বাংলাদেশকে কেউ যেন আর তাদের তাঁবেদার বানাতে না পারে। গণতন্ত্রবিরোধী অপশক্তি যেন আর মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে তিনি, সংখ্যালঘু বা সংখ্যাগুরু এটি কোনও পরিচয় নয়। দল-মত-ধর্ম নির্বিশেষে দেশের সকল মানুষের প্রধান ও প্রথম পরিচয় হলো আমরা বাংলাদেশি।
আজ শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনে কার্যালয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।
তারেক রহমান বলেন, যে রাষ্ট্রে নারী-শিশু ও বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মানুষ নিরাপদ নয়, সেটি আর যাই হোক কোনও সভ্য রাষ্ট্র নয়। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস, কিংবা স্ব স্ব সাংস্কৃতিক স্বকীয়তা বজায় রেখেই একজন বাংলাদেশি হিসেবে প্রতিটি নাগরিক রাষ্ট্রের প্রতিটি অধিকার ভোগ করবে।
তিনি আরও বলেন, নাগরিকের প্রত্যক্ষ ভোটে বিএনপি দেশে এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। কেউ যেন আপনার, আমার নাগরিক, রাজনৈতিক ও ভোটের অধিকার হরণ করতে না পারে। সে কারণে জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই।
৪০০ টাকা চাঁদা না পেয়ে দুই ব্যবসায়ীকে মারধর, লুট
আ. লীগ কর্মীদের ধাওয়ায় এনসিপির মিছিল ছত্রভঙ্গের ভিডিওটি ভুয়া