ঘাটাইলে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১০ মে ২০২৫, ০৭:২৮ পিএম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী আঁখি আক্তারের (১৪) মৃত্যু হয়েছে। আঁখি উপজেলার দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের আয়ুনউদ্দিনের মেয়ে। শুক্রবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।

আঁখি দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। আখির চাচা জামাল হোসেন ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে টেবিলের উপর থেকে বই আনতে হাত দেয় আঁখি। এ সময় তার ডান পায়ের আঙুলে সাপ কামড় দেয়। পাশ্ববর্তী উপজেলা কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত