মাদকের অর্ডার নিতে গিয়ে নম্রতা চিগুরুপতি (৩৪) নামের এক চিকিৎসককে আটক করেছে পুলিশ। নম্রতা চিগুরুপতি নামের ওই চিকিৎসক শহরের ওমেগা হাসপাতালের সিইও পদে কর্মরত ছিলেন। ছয় মাস আগে সেই পদ থেকে পদত্যাগ করেন।
পুলিশ জানায়, মুম্বাইয়ের এক মাদক ব্যবসায়ীর কাছে প্রায় সাড়ে ৬ লাখ টাকার কোকেন অর্ডার করেছিলেন চিকিৎসক। হায়দরাবাদের রায়াদুরগামে কুরিয়ারের মাধ্যমে তা পৌঁছে দেওয়ার কথা ছিল। সেসময়ই হাতেনাতে ধরা পড়েন তিনি।
নম্রতা হোয়াটসঅ্যাপে মুম্বাইয়ের ভানস ঢাক্করের সঙ্গে যোগাযোগ করে মাদকের অর্ডার দেন এবং অনলাইনের মাধ্যমে সাড়ে ৬ লাখ টাকা পরিশোধ করেন।
পুলিশ অফিসার ভেঙ্কন্না এনিয়ে জানান, নম্রতা পেশায় চিকিৎসক। খবর পেয়ে আমরা তার ওপর ও যার থেকে কোকেন অর্ডার করেছিলেন, তার ওপর নজর রাখছিলাম। পরে তাদের আটক করা হয়।
