‘বাবা সাদামাটা জীবন যাপন করতেন’

আপডেট : ১১ মে ২০২৫, ০৭:৩৬ পিএম

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাবা আব্দুল মোছাউয়ীর আনসারীর বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। এ উপলক্ষে রোববার সিলেট নগরীর ৩৮ নং ওয়ার্ডের নাজিরেরগাঁও শাহজালাল জামেয়া ইসলামিয়া এতিমখানায় খাবার পরিবেশন করা হয়।

এর আগে এতিমখানা সংলগ্ন মসজিদে জোহরের নামাজ শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মুশফিকুল ফজল আনসারী পরিবারের অন্য সদস্যদের নিয়ে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন মরহুমের ছোট ছেলে ইসলামিক স্কলার এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব জাস্টিসে কর্মরত আবু সাঈদ আনসারী।

সাংবাদিক সেলিম আউয়ালের উপস্থাপনায় মোনাজাত পূর্ব আলোচনায় মুশফিকুল ফজল আনসারী বলেন, আমিও এতিমের দলভুক্ত এবং এতিমরাই আমার স্বজন। আমার বাবা অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন। আমাদের সমাজে মানুষের মৃত্যুর পরবর্তী যে লৌকিকতা বিদ্যমান, তিনি এড়িয়ে চলতেন। আমরাও তার মৃত্যুর পর কুলখানি অনুষ্ঠানে যাইনি। এতিমখানার মতো কিছু দাতব্য প্রতিষ্ঠান বেছে নিয়েছি। পরে পরিবারের সদস্যদের নিয়ে এতিম শিশুদের সাথে এক সঙ্গে দুপুরের খাবার খান রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের পরিচালক নজমুল হোসেন, ইউসিবিএল-র সিনিয়র এভিপি আবদুর রহমান আব্বাসী, সাবেক টি-গার্ডেন ম্যানেজার আনোয়ার হোসেন, একাত্তর টিভির সিলেট ব্যুরো চিফ মোহিত দিদার, জামেয়ার প্রিন্সিপাল মাওলানা লুৎফর রহমান হুমায়দি, শাবিপ্রবি কর্মকর্তা জুবায়ের ফজল আনসারী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত