বিইউএফটি’র এএমটি বিভাগ ও রেনাই গ্রুপের যৌথ উদ্যোগে জব ফেয়ার অনুষ্ঠিত

আপডেট : ১৩ মে ২০২৫, ০৯:৪৩ পিএম

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি’র (বিইউএফটি) অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি (এএমটি) বিভাগ মঙ্গলবার (১৩ মে) দিনব্যাপী চাকুরি মেলার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত মেলায় রেনাই গ্রুপের সহযোগিতায় বিইউএফটি’র মেধাবী গ্র্যাজুয়েটদের নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকার গ্রহণ করা হয়। বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান আয়োজনের উদ্বোধনী সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে রেনাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রমিজ খালিদ ইসলাম বিশেষ অতিথি এবং জেনারেল ম্যানেজার (অপারেশন্স) মো. আশিকুল ইসলাম মুখ্য আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এ সময় বিইউএফটি’র ট্রেজারার অধ্যাপক ড.  আলমগীর হোসাইন, অ্যাপারেল স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. রুবাইয়াত চৌধুরীসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সংযোগ স্থাপনে বিইউএফটি’র চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই চাকুরি মেলা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে, যা শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি চাকুরির সুযোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত