আবাসন সংকটসহ তিন দফা দাবিতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। দাবিগুলোর পক্ষে আন্দোলনকে গতিশীল করতে আজ বুধবার সকাল ১০টা থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এবং সেখান থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন।
পদযাত্রার মূল তিনটি দাবি হলো:
১. যতদিন না আবাসন সমস্যা সমাধান হচ্ছে, ততদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে।
২. ২০২৫-২৬ অর্থবছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট ছাড়াই অনুমোদন করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের প্রকল্পটি পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন শুরু করতে হবে।
এর আগে গত সোমবার শিক্ষার্থীদের দাবির পক্ষে ক্যাম্পাসে আয়োজিত হয় ছাত্র-শিক্ষক সমাবেশ। পরদিন মঙ্গলবার বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি এবং শিক্ষক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে বাজেট ও আবাসন সংকট নিয়ে আলোচনা হলেও শিক্ষার্থীদের অভিযোগ, তাদের দাবিগুলো সুস্পষ্টভাবে তুলে ধরলেও ইউজিসি পূর্বের মতোই দায়সারা আশ্বাস দিয়ে দায়িত্ব এড়িয়ে গেছে।
ভক্তকে পাল্টা প্রশ্ন প্রীতির, ‘পুরুষ মালিকদেরও কি এমন প্রশ্ন করেন?’
দুদকের মামলায় জোবাইদা রহমানের জামিন