বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

আপডেট : ১৫ মে ২০২৫, ১২:২৮ পিএম

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) রাতে সদর উপজেলার মনু ব্যারেজ এলাকা ও চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- প্রশান্ত দাশ (২৬) ও শামসুল ইসলাম মিন্টু (৪০)।  

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া দুইজনই ৪ আগস্টের হামলায় সরাসরি জড়িত। ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত