২১ আগস্ট মামলা

খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু

আপডেট : ১৬ মে ২০২৫, ০৬:৪৭ এএম

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলায় হাইকোর্টে আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগে এ শুনানি শুরু হয়। আদালত পরবর্তী শুনানি ২৬ মে পর্যন্ত মুলতবি ঘোষণা করে।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দলটির ২৪ নেতাকর্মী মারা যান। তিন শতাধিকের বেশি নেতাকর্মী আহত হন। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এক রায়ে হত্যা ও বিস্ফোরক আইনে বিএনপিন্ড জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদ- এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন) তারেক রহমান, বিএনপি নেতা শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদ- দেয়।

গত বছরের ১ ডিসেম্বর ২১ আগস্ট মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদন), আপিল, জেল আপিল ও অন্যান্য আবেদনের ওপর শুনানি শেষে রায় দেয় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। রায়ে এ মামলায় অধস্তন আদালতে ছয় বছর আগে দেওয়া রায় বাতিল করে হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত