১৭ বছর বয়সী লামিনে ইয়ামালকে ঘিরে ফুটবলবিশ্বের মুগ্ধতার শেষ নেই। গতকাল বৃহস্পতিবার রাতে বার্সেলোনার শিরোপা নিশ্চিতের ম্যাচে চোখ ধাঁধানো এক গোল করেছেন। তার অসাধারণ প্রতিভা আর ম্যাচের পর ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবল বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে। এবার তাকে প্রংশসায় ভাসালেন চেলসির উইঙ্গার কোল পালমার।
‘স্কাই স্পোর্টস’ –এর সঙ্গে আলাপচারিতায় ২৩ বছর বয়সী পালমার বলেন, ‘লামিনে ইয়ামাল? কী দুর্দান্ত পারফর্মেন্স তাই না? আমি সত্যিই মনে করি, সে (এই মুহূর্তে) বিশ্বের সেরা খেলোয়াড়। মাঠে সে যা কিছু করে, আমি সত্যিই উপভোগ করি। দারুণ অনুভূতি হয়। এটা কেবল তার কৌশল নয়, তার মানসিকতা, তার পরিণতবোধ। তার আত্মবিশ্বাস অবিশ্বাস্য এবং এই বয়সেও ভিন্ন কিছু চেষ্টা করতে ভয় পায় না।’
চলতি মৌসুমে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দুই লেগেই জাদুকরি পারফরম্যান্স উপহার দেন ইয়ামাল। দুই লেগ মিলিয়ে ১৩ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে হেরে বার্সেলোনা বিদায় নিলেও ইয়ামাল ব্যাপক প্রশংসিত হয়েছেন। তাছাড়া রিয়ালকে চলতি মৌসুমে চারবার হারানোর মিশনেও দারুণ অবদান ছিল ইয়ামালের। ১৭ বছর বয়সে এত কিছু করা যে কতটা কঠিন, সেটা ভাবতেও পারেন না পালমার, ‘আমি জানি না, আমি কখনও চেষ্টা করিনি (হাসি)।’
আনচেলত্তিকে কোচ বানিয়ে বরখাস্ত হলেন সিবিএফ সভাপতি!
রোনালদোর আগেই সৌদি লিগের শিরোপা জিতলেন বেনজেমা