ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসিতে পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন মো. খায়রুল হাসান।
তিনি এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন, বিজনেস প্রমোশন ও মার্কেটিংসহ বিভিন্ন বিভাগ এবং শাখায় দায়িত্ব পালন করেন। এই ব্যাংকে তিনি ১৩ বছরেরও বেশি সময় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
খায়রুল হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর কর্মজীবন শুরু করেন বাংলাদেশ সংবাদ সংস্থায়(বাসস)। পরবর্তীতে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়, সাউথ এশিয়া ফাউন্ডেশনসহ (বাংলাদেশ চ্যাপ্টার) একাধিক দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এমবিএ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে কামিল (মাস্টার্স) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন।
এছাড়া তিনি বিশ্বব্যাপী ইসলামী অর্থায়ন শিল্পের মানদণ্ড প্রণয়নকারী প্রতিষ্ঠান বাহরাইনভিত্তিক ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স’ (আওফি) থেকে ‘সার্টিফায়েড শরিয়াহ অ্যাডভাইজর অ্যান্ড অডিটর’ (সিএসএএ) ফেলোশিপ অর্জন করেন।
দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে ‘ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট’ খেতাব অর্জন ছাড়াও তিনি ইসলামী ব্যাংকিংয়ের বিভিন্ন প্রফেশনাল ডিগ্রি লাভ করেছেন।
চাকরির পাশাপাশি তিনি নিয়মিত লেখালেখি করছেন ইসলামী অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে। করপোরেট রাইটিংসহ তার লেখা বেশ কয়েকটি গ্রন্থ ইতোমধ্যে পাঠকমহলে প্রশংসিত হয়েছে।
তিনি ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে দায়িত্ব পালন করেন। তিনি ‘দ্য নিউজ টুডে’ পত্রিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি পাবনা জেলার সাঁথিয়ায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
নিজ ঘর থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ইয়াঙ্গুনে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফিরতে বলেছে সরকার
বগুড়ায় মামলা তুলে নিতে তরুণীকে অপহরণ, ফের মামলা দায়ের