জুলাই ঘোষণাপত্রের দিনক্ষণ মনে করিয়ে দিলেন হাসনাত

আপডেট : ১৭ মে ২০২৫, ০৪:২২ এএম

ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার পতনের ৯ মাসেও ঘোষণা হয়নি ছাত্র-জনতার প্রাণের দাবি জুলাই ঘোষণাপত্র। সম্প্রতি জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের দাবির মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সময় নির্ধারণ করা হয়েছে। সময় যত গড়াচ্ছে, দিনক্ষণের হিসাব মেলাচ্ছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা। তারই বার্তা দিলেন-জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ।

গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই আন্দোলনের সময়কার একটি ভিডিও শেয়ার করেছেন হাসনাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত