ছেলে ও মেয়েজামাইকে নিয়ে ব্রাজিলে যাচ্ছেন আনচেলত্তি

আপডেট : ১৭ মে ২০২৫, ১১:৩৮ এএম

কার্লো আনচেলত্তির ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার খবরটি এখন আর গুঞ্জন নয়, এটি বাস্তব। আগামী ২৬ মে তিনি দলের দায়িত্ব গ্রহণ করবেন। ইতোমধ্যেই নিজের দলবল গোছাতে শুরু করেছেন খ্যাতিমান এই ইতালিয়ান কোচ। শোনা যাচ্ছে, আনচেলত্তি নাকি নিজের ছেলে এবং মেয়েজামাইকে ব্রাজিলের কোচিং স্টাফে অন্তর্ভূক্ত করতে যাচ্ছেন।

ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, কার্লো আনচেলত্তির ছেলে ছেলে দাভিদ আনচেলত্তি এবং জামাই বেনিয়ামিনো ফুলকোকে ব্রাজিলের কোচিং স্টাফে থাকবেন। এর মাঝে দাভিদ আনচেলত্তি বর্তমানে রিয়াল মাদ্রিদে সহকারী কোচ হিসেবে আছেন। আর আনচেলত্তির বড় মেয়ে কাতিয়া আনচেলত্তির স্বামী বেনিয়ামিনো ফুলকো ব্রাজিলের তৃতীয় সহকারী কোচ হতে যাচ্ছেন। পাশাপাশি তিনি ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করবেন। মিনো ফুলকোর সঙ্গে বড় মেয়ের বিয়েতে আনচেলত্তি।

তবে আরও একটি খবর হলো, দাভিদ আনচেলত্তি নাকি এখনই কোচ হিসেবে আলাদা ক্যারিয়ার শুরু করতে চান। তার কাছে স্কটল্যান্ডের রেঞ্জার্স এবং ইতালিয়ান ক্লাব কোমো থেকে নাকি প্রস্তাবও এসেছে। এমনটা হলে দাভিদের জায়গায় ক্লেমেন্তকে নিতে পারেন আনচেলত্তি। ক্লেমন্ত এর আগে রিয়াল মাদ্রিদে আনচেলত্তির সহকারী ছিলেন। এছাড়া চেলসি, পিএসজি ও বায়ার্নে আনচেলত্তির সহকারী হিসেবে কাজ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত