নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া রেলসেতু এলাকার পাশে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সোমবার ভোরে রেলসেতু সংলগ্ন এলাকায় হেঁটে চলার সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। এরপর খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামবাসীরা সেখানে ভিড় করেন। পরে লোহাগড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবীর জানান, ‘ছেলেটির পরনে সাদা শার্ট ও প্যান্ট ছিল, যা দেখে মনে হয়েছে কোনো স্কুল বা কলেজের ইউনিফর্ম হতে পারে। পায়ে জুতা ছিল। মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। হয়তো কেউ হত্যা করে এখানে ফেলে গেছে, আবার ট্রেনের ধাক্কায়ও মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ছেলেটি স্থানীয় কেউ নয়, কারণ এই এলাকায় তাকে আগে কখনও দেখা যায়নি।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন