ভিসা জালিয়াতি করলে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা

আপডেট : ১৯ মে ২০২৫, ১২:৪১ পিএম

ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন প্রতিরোধে একটি সমন্বিত আন্তঃসংস্থাপন উদ্যোগ গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ উদ্যোগের আওতায়, কেউ যদি ভিসা জালিয়াতিতে দোষী প্রমাণিত হন, তবে তার ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে।

আজ সোমবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থান তুলে ধরে।

পোস্টে বলা হয়, ভিসা জালিয়াতি রোধ এবং অবৈধ অভিবাসন বন্ধে যুক্তরাষ্ট্র সরকার একটি সমন্বিত আন্তঃসংস্থাপন কার্যক্রম শুরু করেছে। যারা ভিসা জালিয়াতির সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। পাশাপাশি, এই নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতিমালা প্রযোজ্য হবে এমন সব ব্যক্তি এবং বিদেশি সরকারের ক্ষেত্রেও, যারা অবৈধ অভিবাসনে সহায়তা করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত