মুন্সীগঞ্জে ৩ দাবিতে মেরিন শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন

আপডেট : ১৯ মে ২০২৫, ০৬:০৭ পিএম

তিন দাবিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মেরিন টেকনোলজির শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। সোমবার সকালে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বড়লিয়া গ্রামের মুন্সীগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ক্যাম্পাসে অবস্থান গ্রহণ, বিক্ষোভ মিছিল ও একাডেমিক কার্যক্রম বর্জন করেন শিক্ষার্থীরা। এসময় আন্দোলনরত শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শ্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে নিজের দাবি তুলে ধরেন।

তাদের দাবিগুলো হলো- প্রিসি ট্রেনিংয়ের মাধ্যমে সিডিসি প্রদান, বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ ও প্রশিক্ষণের মানোন্নয়ন।

শিক্ষার্থীরা বলেন, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও চাঁদপুরসহ দেশের ছয়টি জেলায় মেরিন ইনস্টিটিউট থাকলেও সেখানে নেই পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা। এছাড়া ডিপ্লোমা ডিগ্রি পেলেও ভবিষ্যতে চাকরি নিয়ে দুশ্চিন্তায় থাকেন শিক্ষার্থীরা। এসব সংকট নিরসনে সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে। 

মুন্সীগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের ন্যায্য এসব দাবী আগেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে তুলে ধরা হয়েছিলো। কিন্তু কোনো কাজে আসেনি। এতে করে নতুন করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। এবার আশা করি দ্রুত একটি সুখবর পাওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত