রিজার্ভ বেড়ে ২৫.৪৪ বিলিয়ন ডলার

আপডেট : ১৯ মে ২০২৫, ১১:৫১ পিএম

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৫.৪৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৫৪৪৪.৪৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২০ দশমিক ০৭ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুসারে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০.০৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত