সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

আপডেট : ১৯ মে ২০২৫, ১০:০৯ পিএম

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এতে অংশগ্রহণ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য —ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস (ভার্চুয়াল), গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ভার্চুয়াল),  আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ ও বেগম সেলিমা রহমান (ভার্চুয়াল)।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু (ভার্চুয়াল) হাফিজ উদ্দিন আহমদ (ভার্চুয়াল) ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত