বাংলা নববর্ষকে কেন্দ্র করে ফ্রান্সের উবারভিলিয়ে শহরে আয়োজিত হলো বৈশাখী মেলা। ‘বাংলার লোক সংগীত ও সংগ্রাম’ শিরোনামে আয়োজিত এই বর্ষবরণ উৎসবের আয়োজন করে উদীচী ফ্রান্স সংসদ। রোববার দুপুর ৩টায় (স্থানীয় সময়) শুরু হওয়া অনুষ্ঠানে প্রাণবন্ত অংশগ্রহণ করে প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় নানা জাতিগোষ্ঠীর মানুষ।
আয়োজনের শুরুতেই অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে অংশ নেয় প্রায় ৫০ জন শিশু-কিশোর। পরিচালনায় ছিলেন উদীচীর কোষাধ্যক্ষ রোমানা আফরোজ।
প্রতিযোগিতায় সহায়তা করেন সংগীতশিল্পী রাহুল আনন্দ, চিত্রশিল্পী উর্মিলা বসাক শুক্লা ও শিশু শিল্পী চন্দ্রবিন্দু তোতা। চিত্রাঙ্কনের বিচারক ছিলেন উবারভিলিয়ে মেরীর আর্ট প্লাস্টিক বিভাগের পরিচালক ম্যাডাম লেনা মোনিয়ে। চিত্রাঙ্কন শেষে আয়োজন হয় বর্ণিল মঙ্গল শোভাযাত্রা। ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সবার অংশগ্রহণে এই শোভাযাত্রা হয়ে ওঠে বৈশাখী উৎসবের প্রাণ। মূল অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদীচীর সভাপতি কিরণ্ময় মণ্ডল। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাখাওয়াত হাওলাদার।
বক্তব্য রাখেন উবারভিলিয়ে মেরীর সংস্কৃতি বিষয়ক সহকারী মেয়র জাকিয়া বুদিজি, ভি অ্যাসোসিয়েটিভ সহকারী মেয়র সানন্দ্রিন দেজির, ভিল দ্য মিউজিক দ্য মন্দ-এর পরিচালক কামেল দা ফ্রী, প্রাক্তন সহকারী মেয়র আন্তনি দাগে, লা ফন্স আনসুমী পার্টির স্থানীয় সম্পাদক গিয়োম লুসকেত এবং ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক কার্লোস সামেদু।
কমিউনিটি থেকে উপস্থিত ছিলেন কবি মনির কাদের, শিক্ষক হাসনাত জাহান, শাহীন আরমান চৌধুরী, ফারুক খান, রাকিবুল ইসলাম, রাহুল চৌধুরী, রমেন্দ্র কুমার চন্দ প্রমুখ।সাংস্কৃতিক পর্বে উদীচীর শিল্পীদের পরিবেশনায় ছিল গান, কবিতা, নৃত্য ও নাটক।
পরিবেশনায় অংশ নেন রোমানা আফরোজ, সুস্মিতা বড়ুয়া, সাইফুল ইসলাম, শম্পা বড়ুয়া, শর্মিষ্ঠা বড়ুয়া ও আবু বকর আলামিন।উৎসবের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় সংগীতদল জলের গানের শিল্পী রাহুল আনন্দের পরিবেশনা। তার সুর ও কণ্ঠে মুগ্ধ হয় হাজারো দর্শক।অনুষ্ঠান পরিকল্পনা ও সংগীত পরিচালনায় ছিলেন সহ-সভাপতি রোজী মজুমদার এবং সাগর বড়ুয়া। সহযোগিতায় ছিলেন প্লাসিড শিপন রিবেরিও, নৃত্য পরিচালনায় জি এম শরিফুল ইসলাম, নাট্য নির্দেশনায় প্রদীপ বড়ুয়া ও দীপক গোমেজ।
শিশু নাট্য পরিবেশনার দায়িত্বে ছিলেন রোমানা আফরোজ।উৎসবকে প্রাণবন্ত করে তুলতে ভূমিকা রাখেন উপদেষ্টা রজত রায়, সলিমুল্লাহ সিদ্দিকী, জহির হোসেন ভূঁইয়া, পলাশ বড়ুয়া, শফিকুল ইসলাম রায়হান, দুলাল চন্দ মিশেল, শিমুল রায়, শুভাশীষ রায়, বাবুল বড়ুয়া, তপন দাস, এলান খান চৌধুরী, নাসির উদ্দিন, সুশীল সিংহ, বিকাশ কর্মকার, জুয়েল দাশ রয় লেনিন, নৃত্য পরিবেশনায় অংশ নেন জি এম শরিফুল ইসলাম, সুবর্ণা তালুকদার, দেবশ্রী চট্টোপাধ্যায় ও সুমন হোসেন।দেশীয় খাবার, ঐতিহ্যবাহী পোশাক ও হস্তশিল্পের স্টলে উৎসবজুড়ে ছিল উৎসুক মানুষের ভিড়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিরণ্ময় মণ্ডল ও সাখাওয়াত হাওলাদার।
রিজার্ভ বেড়ে ২৫.৪৪ বিলিয়ন ডলার
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিনের ফোনালাপ
টাঙ্গাইলে শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে মামলা