সাম্য হত্যার ৬ দিন পরও প্রকৃত খুনি গ্রেপ্তার হয়নি

আপডেট : ২০ মে ২০২৫, ০৭:৪২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ঢাবির স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা প্রদানে ব্যর্থ উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মশাল মিছিল করেছে ঢাবি শাখা ছাত্রদল। গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মশাল মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় ছাত্রদল নেতাকর্মীরা ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস’; ‘ছয় দিন হয়ে গেল, প্রক্টর কিছু জানেন না’; ‘সাম্য ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘ঘেরাও ঘেরাও হবে, প্রক্টর অফিস ঘেরাও হবে’; ‘খুনি তোদের রক্ষা নেই, খুন হয়েছে আমার ভাই’; ‘প্রক্টর না সান্ডা? সান্ডা সান্ডা’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল সাম্য হত্যার পর ছয় দিন ধরে সহিষ্ণু আচরণ করে যাচ্ছে। ছয় দিন হয়ে গেলেও প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে বিচারে দাঁড় করা হয়নি। একটি মব সৃষ্টিকারী মহল সাম্য হত্যা নিয়ে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, তা ভিসি এবং প্রক্টরের পক্ষেই যাচ্ছে। যারা বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়ে সাম্যের হত্যাকে ভিন্ন খাতে নিতে চাচ্ছে, তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত