ইষ্টার্ণ প্লাজা দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে মো. কবির হোসেন সভাপতি এবং মো. শওকত আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ ও প্রাপ্ত ভোট গণনা শেষে বিশেষ সাধারণ সভায় ফলাফল ঘোষণা করা হয়।
চূড়ান্ত ফলাফল অনুযায়ী ইষ্টার্ণ প্লাজা দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৫ এ নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি মাহবুব আলী (শামীম), যুগ্ম-সম্পাদক মো. তাজুল ইসলাম এবং কোষাধ্যক্ষ আনোয়ার কবির।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন, মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, এনামুল হুদা, কাজী মঈনুল হোসেন (বিপ্লব), মো. সাইদুজ্জামান, হাবিবুর রহমান খোকন ও মো. হারুনুর রশিদ হাওলাদার।
ফলাফল ঘোষণাপত্রে স্বাক্ষর করেন- মো. ফারুক সরকার, সদস্য নির্বাচন কমিটি, ইষ্টার্ণ প্লাজা দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড ও তাঁত তত্ত্বাবধায়ক জেলা সমবায় কার্যালয়, ঢাকা, মুন্সী আব্দুল কাইয়ুম, সদস্য নির্বাচন কমিটি, ইষ্টার্ণ প্লাজা দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড ও পরিদর্শক, জেলা সমবায় কার্যালয়, ঢাকা এবং মো. শাহজাহান আলী, সভাপতি, নির্বাচন কমিটি, ইষ্টার্ণ প্লাজা দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড ও পরিদর্শক, জেলা সমবায় কার্যালয়, ঢাকা।
