গোল্ডেন বাডস ইন্টারন্যাশনাল স্কুল (GBIS), উত্তরা এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BDOSN)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। স্কুল ক্যাম্পাসে একটি আধুনিক ঝঞঊঅগ লার্নিং সেন্টার
স্থাপন ও যৌথভাবে পরিচালনার লক্ষ্যে এই সমঝোতা গৃহীত হয়। অনুষ্ঠানে গোল্ডেন বাডস ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরুল হাসান এবং বিডিওএসএন-এর সভাপতি মুনির হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় স্কুলের প্রিন্সিপাল মৌমিতা ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য কোডিং, রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিজ্ঞানভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হবে, যা তাদের একুশ শতকের প্রয়োজনীয় দক্ষতায় প্রশিক্ষিত করে তুলবে। সমঝোতা অনুযায়ী, উভয়পক্ষ থেকে যৌথভাবে কোর্স পরিকল্পনা, প্রশিক্ষণ, অলিম্পিয়াড প্রস্তুতি এবং প্রযুক্তি-নির্ভর পাঠদান বাস্তবায়ন করা হবে। বিজ্ঞপ্তি
