আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সেতু কর্র্তৃপক্ষের স্থাপনা ব্যবহার করে চলাচলকারী যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘœ করার লক্ষ্যে সেতু বিভাগের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্র্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। সভায় বাংলাদেশ সেতু কর্র্তৃপক্ষের বিভিন্ন সাইট অফিসের কর্মকর্তারা, সাইট অফিস সংশ্লিষ্ট জেলার প্রশাসন, রেঞ্জ পুলিশ, সিএমপি ও সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা জুম অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।
সভায় সচিব ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথে সেতুর উভয়প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম অর্থাৎ ইটিসি টোল বুথ চালু রাখার নির্দেশনা দেন, যাতে করে ইটিসি কার্ডধারী গাড়িগুলো নির্বিঘ্নে দ্রুত সেতু পার হতে পারে। বিজ্ঞপ্তি
