স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৩ মে ২০২৫, ০৪:৪৮ এএম

নেত্রকোনার মোহনগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম সানোয়ারুল ইসলাম (২৬)। তিনি উপজেলার কয়রাপাড়া গ্রামের বাসিন্দা এবং কারাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক। এর আগে গত রবিবার ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে শিক্ষক সানোয়ারুলের বিরুদ্ধে মামলা করে। গতকাল মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘ধর্ষণের মামলার বিষয়ে আমার জানা নেই। তবে ১৯ মে থেকে স্কুলে আসেননি শিক্ষক সানোয়ারুল।’ মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘একাধিকবার ধর্ষণের তথ্য-প্রমাণসহ মামলা করেছে ওই ছাত্রী। মামলার পর ওই শিক্ষককে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত