আইপিএল শেষেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে উড়াল দেবে ভারতীয় দল। তবে পুরো সিরিজে ভারত পাবে না সেরা পেসার জসপ্রিত বুমরাকে। আনুষ্ঠানিকভাবে বুমরা বোর্ডকে জানিয়েছেন যে, এই সফরে তিনি তিনটির বেশি টেস্ট খেলবেন না! এমনই দাবি করেছে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’।
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে চোট পেয়েছিলেন বুমরা। যে কারণে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। আইপিএলেও শুরুর দিকে খেলানো হয়নি বুমরাকে। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও টানা ৫টি টেস্ট খেলার ধকল তার পক্ষে নেওয়া সম্ভব নয়! এ কারণেই নাকি বুমরা ইংল্যান্ডের বিপক্ষে তিনটির বেশি টেস্ট খেলতে রাজি নন।
রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর এখনও নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি ভারত। অস্ট্রেলিয়া সফরের দুই টেস্টে বুমরা নেতৃত্ব দিলেও তাকে স্থায়ী অধিনায়ক করার চিন্তা বিসিসিআইয়ের নেই বলেই জানা যাচ্ছে। ভারতের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শুবমান গিল। টেস্টে তিনি কখনো নেতৃত্ব না দিলেও সাদা বলের ক্রিকেটে ভারতের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশের বিপক্ষেই অবসর নেবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস
শেষ কবে এমন শিরোপাহীন মৌসুম কেটেছে ম্যানচেস্টারের