নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সৈকত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) ভোর রাতে উপজেলার পূর্বাচল ২ নস্বর সেক্টর ডেসকো অফিসের পাশে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিবারের দাবি তার বন্ধুরা বিষ খাইয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।
নিহত সৈকত মিয়া পূর্বাচল উপশহরের ৮ নং সেক্টর সুলফিনা এলাকার মোস্তফা মিয়ার ছেলে।
পূ্র্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে পূর্বাচল ২ নম্বর সেক্টর এলাকায় ডেসকোর বিদ্যুতের তার চুরি করতে যায় জাহিদ, হৃদয়, হাবিবুল্লা ও সৈকত। এ সময় বিদ্যুতের খুটির উপরে উঠে তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সৈকত। পরে পরিবারের কাউকে না জানিয়ে তার সহযোগীরা গুরুতর অবস্থায় সৈকতকে উদ্ধার করে পার্শ্ববর্তী আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত সৈকতের পিতা মোস্তফা মিয়ার দাবি, তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে তার বন্ধুরা বিষ খাইয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
পুলিশ কর্মকর্তা জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ভাঙনে দিশেহারা কুড়িগ্রামের নদী পাড়ের মানুষ
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু 