বাংলাদেশের শেয়ারবাজারকে 'ক্যাসিনো' বললেন আমীর খসরু

আপডেট : ২৪ মে ২০২৫, ০২:২৯ পিএম

দেশের শেয়ারবাজারকে ক্যাসিনের ব্যবসার সঙ্গে তুলনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শনিবার (২৪ মে) ডিএসই ব্রোকার্স অ‍্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) আয়োজিত 'বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় পুঁজিবাজার: দর্শন ও অনুশীলন' শীর্ষক আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের অর্থনীতির সঙ্গে পুঁজিবাজার অনেকটা আলাদা। মুদ্রানীতিসহ অর্থনীতির অনান্য বিষয়ের সঙ্গে এটি সম্পর্ক রাখে না। বাংলাদেশের পুঁজিবাজার (শেয়ারবাজার) একটা ক্যাসিনো। এখানে যারা ব্যবসা করছেন, তাদের লাভের খবর থাকে না। কিন্তু দিন শেষে ক্যাসিনো মালিকের লাভ ঠিক থাকছে। এটি গত ১৫ বছরে হয়েছে। তারা বাংলাদেশ ব্যাংক বিএসইসিকে রাজনীতিকরণ করেছে। বিএনপির আমলে পুঁজিবাজারে অস্থিরতা ছিল না। বাংলাদেশ ব্যাংক বিএসইসি রাজনীতি করণ হয়নি। আগামীতেও হবে না।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দেবপ্রিয় ভট্টাচার্য্য। প‍্যানেল আলোচক হিসেবে ছিলেন বিএসইসি কমিশনার মো. মোহসিন চৌধুরী, জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলের সদস‍্য মো. মোবারক হোসাইন, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ, আইসিএমএবির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত