ড. ইউনূস থাকছেন, জানালেন পরিকল্পনা উপদেষ্টা

আপডেট : ২৪ মে ২০২৫, ০২:৫৪ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না, তিনি আমাদের সঙ্গে থাকছেন বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আজ শনিবার দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি উনি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।

গত বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এ নিয়ে সারা দেশে আলোচনা তুঙ্গে ওঠে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত