বিদেশে যাওয়ার টাকা নিয়ে কথা কাটাকাটি, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

আপডেট : ২৪ মে ২০২৫, ০৮:২৮ পিএম

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের লস্করকান্দি গ্রামে বড় ভাইয়ের হাতে নির্মমভাবে খুন হয়েছেন ছোট ভাই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। 

স্থানীয় ও থানা সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকেলে কৈজুরী ইউনিয়নের লস্করকান্দি ঠেনঠেনিয়া বাজার এলাকার ইউনুস হাওলাদারের বড় পুত্র আব্দুর রাহিমের (২৪) সাথে ছোট ভাই আব্দুর কাইয়ুমের (২০) বিদেশ যাওয়ার টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। কথাকাটিার একপর্যায়ে আব্দুর রাহিম তার বাবার কাছে বিদেশ যাওয়া জন্য ৫ লাখ টাকা চায়। এ সময় ছোট ছেলে কাইয়ুমও বলেন, বড় ভাইকে টাকা দিলে আমাকেও টাকা দিতে হবে। এ নিয়েই দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি শুরু হয়। এর একপর্যায়ে বড় ভাই আ. রাহিম ছোট ভাই কাইয়ুমকে চাকু দিয়ে পেটে আঘাত করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে ছোট ভাই কাইয়ুমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যায় কাইয়ুম। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোতয়ালী থানায় কোন মামলা হয়নি।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, নিহত কাইয়ুমের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থ্য গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত